কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ১৪ জুলাই, ২০২১ এ ০৬:২৮ PM
কন্টেন্ট: পাতা
চামড়া গবেষণা ইনস্টিটিউট চামড়া ও চামড়াজাত পণ্য এবং অনুষঙ্গিক সব ধরণের গবেষণামূলক দেশের একমাত্র প্রতিষ্ঠান। এটি ২০০০ খ্রিস্টাব্দে সাভারের নয়ারহাটে স্থাপিত হয় এবং ২০১৬-২০২০ মেয়াদে একটি বার্ষিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আধুনিকায়ন করা হয়। বর্তমানে আন্তর্জাতিক মানের গবেষণা সুবিধা প্রয়োগের মাধ্যমে এক ঝাক গবেষক চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, লেদার প্রসেসিং কেমিক্যালস, ট্যানারী বর্জ্যরে উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। বিশ্ব বাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সৃষ্টিশীল গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফলের বাস্তব প্রয়োগের মধ্যে ভারসাম্য রক্ষা চামড়া গবেষণা ইনস্টিটিউটের প্রধান চালিকাশক্তি। গবেষণালব্ধ ফলাফল এবং উদ্ভাবিত দেশীয় প্রযুক্তি চামড়া সেক্টরে হস্তান্তর করে চামড়া খাত হতে অধিকতর বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান বৃদ্ধি এবং চামড়া ও চামড়াজাত শিল্পের সার্বিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।